Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআগুনে পুড়ে ঘুমন্ত তিন ভাই-বোনের মৃত্যু

আগুনে পুড়ে ঘুমন্ত তিন ভাই-বোনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে ঘুমন্ত তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে উত্তর হারবাংয়ের দুর্গম সাবানঘাটা এলাকায় জাগের হোসেন মিস্ত্রির বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলো- একই এলাকার জাগের হোসেন মিস্ত্রির ছেলে মো. জাহেদুল ইসলাম জিহাদ (১২), শিশুকন্যা মিম আক্তার (১০) ও মিতু মনি (৭)।

হারবাং ইউনিয়নের দফাদার মোহাম্মদ শাহেদ জানান, রাত সোয়া ১১টার দিকে জাগের হোসেন মিস্ত্রির বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় তিন শিশু ঘরের ভেতরে ঘুমিয়েছিল। আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর এলাকাবাসী অনেক চেষ্টা করেও তিন শিশুকে রক্ষা করতে পারেননি। তারা ঘরের ভেতরে পুড়ে মারা যায়।

হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় দমকল বাহিনী সেখানে পৌঁছাতে পারেনি। ঘটনার পর চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের মো. জুবায়ের জানান, আগুন দেখে কাজল বেগম তার ছোট সন্তানকে নিয়ে কাচারি ঘরে থেকে বের হতে পারলেও ঘুমন্ত তিন শিশুকে আর বের করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য