Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিক পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধন বুধবার

আন্তর্জাতিক পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধন বুধবার

মুজিব জন্মশতবর্ষ উদযাপনে ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল-২০২০ বাংলাদেশ প্রোগ্রামের আওতায় বুধবার বেলা ৩টায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে আন্তর্জাতিক পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান ও মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। মঙ্গলবার তথ্য অধিদফতরের এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরও উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, ইসলামিক  কো-অপারেশন ইয়্যুথ ফোরামের সভাপতি তাহা আয়হান। ওআইসিভুক্ত মুসলিম ও  অন্যান্য দেশের প্রতিনিধিরা অনলাইন প্ল্যাটফর্মে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল এবং ইসলামিক  কো-অপারেশন ইয়্যুথ ফোরাম যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য