Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকআফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৮০০ বাড়ি ধ্বংস

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৮০০ বাড়ি ধ্বংস

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাদাখশান প্রদেশের শহর-ই-বাজারগ জেলায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮০০টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।

আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম হুরিয়াত রেডিওকে জেলার গভর্নর মাওলানা আবদুল রশিদ রাশাদ এ তথ্য জানিয়েছেন।

মাওলানা রাশাদ বলেন, “প্রভাবিত এলাকাগুলোতে অবিলম্বে সাহায্য পৌঁছানো এখন অত্যন্ত জরুরি।”

তিনি জানান, কঠোর শীতল আবহাওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে ভুগছেন এবং তারা ত্রাণ ও সহায়তার অপেক্ষায় রয়েছেন।

একই সঙ্গে ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছেছে এবং জনগণের সহায়তায় উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে স্থানীয় সময় রাত ১টার দিকে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার এই ভূমিকম্পটি বাদাখশানের চোগানি গ্রামে আঘাত হানে। এতে উত্তরাঞ্চলের বহু মানুষের আর্থিক ও ব্যক্তিগত জীবনে বড় ধরনের ক্ষতি হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য