Friday, March 13, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআমরা সত্য বলবই- ইসরায়েল দপ্তর গুঁড়িয়ে দেওয়ার পর বলল আলজাজিরা

আমরা সত্য বলবই- ইসরায়েল দপ্তর গুঁড়িয়ে দেওয়ার পর বলল আলজাজিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয়ে শনিবার বিমান হামলা করে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল। ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয়ও ছিল। এই হামলার প্রতিবাদ জানিয়েছে আলজাজিরা। আলজারিরা বলেছে, সত্য প্রচারের ক্ষেত্রে তারা নীরব থাকবে না।

আলজাজিরার জেরুজালেম ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারি বলেছেন, ‘এটা স্পষ্ট যে, যারা এই যুদ্ধ চালাচ্ছেন তারা কেবল গাজায় ধ্বংস ও মৃত্যু ছড়িয়ে দিতে চান না, তারা গণমাধ্যমকেও নীরব করে দিতে চান। গাজায় যা ঘটছে সেটা যারা প্রত্যক্ষ করছেন, দলিল করছেন এবং সত্য প্রতিবেদন করছেন তাদেরও নীরব করতে চায়। কিন্তু এটা অসম্ভব।’

ইসরায়েল কতৃক দপ্তর গুঁড়িয়ে দেওয়াকে বড় অপরাধ হিসেবে দেখছেন ওমারি। তিনি বলেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত একাধিক অপরাধের মধ্যে এটি একটি অপরাধ।’

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য