Monday, December 8, 2025
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকআমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই: হামাস

আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই: হামাস

গাজ্জা উপত্যকার রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে। তারা বলছে, আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই।

এদিকে হামাস রাফা থেকে ২০১৪ সালের গাজ্জা যুদ্ধের সময় নিহত ইসরাইলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ উদ্ধার করে। ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যদি হামাস গোল্ডিনের মরদেহ ফিরিয়ে দেয়, তবে রাফায় আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

এছাড়াও শর্ত হিসেবে বলা হয়, যোদ্ধাদের আগে আত্মসমর্পণ করতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে। এরপর ইসরাইল তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে।

ইসরাইলের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দীন কাসসাম ব্রিগেড রোববার এক বিবৃতিতে জানায়, “আমরা কোনোভাবেই আত্মসমর্পণ করব না। আত্মসমর্পণ আমাদের নীতির অংশ নয়। ইসরাইল যদি আমাদের যোদ্ধাদের ওপর হামলা চালায়, তার দায় তারাই বহন করবে।”

উল্লেখ্য, গত মাসে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার কিছু ভূগর্ভস্থ স্থানে কয়েকজন হামাস যোদ্ধা আটকা পড়েন। বর্তমানে এই এলাকাগুলো ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র : টাইমস অব ইসরাইল

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য