Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআমেরিকার কাছ থেকে ২৩’শ কোটি ডলারের অস্ত্র কিনছে আমিরাত

আমেরিকার কাছ থেকে ২৩’শ কোটি ডলারের অস্ত্র কিনছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বাইডেন প্রশাসন মঙ্গলবার কংগ্রেসকে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করার প্রস্তুতি শুরু করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে মার্কিন সরকার সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা ও পরামর্শ করছে। এসব অস্ত্র আমিরাত সরকার কোথায় ব্যবহার করবে তা জানার চেষ্টা করছে ওয়াশিংটন। এর মধ্যে রয়েছে এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও অন্যান্য সামরিক যন্ত্রপাতি।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ সময়ে আমিরাতের সঙ্গে চুক্তিটি সই হয় তবে বাইডেন প্রশাসন দায়িত্ব নেয়ার পর তা পর্যালোচনার জন্য স্থগিত করে। এর আগে নভেম্বর মাসে হোয়াইট হাউজ মার্কিন কংগ্রেসকে এই চুক্তির কথা জানায়। চুক্তিটি কার্যকর হলে আরব আমিরাত ৫০টি এফ-৩৫ জঙ্গিবিমান ও ১৮টি এমকিউ-৯বি ড্রোন পাবে। এছাড়া, আকাশ থেকে আকাশে ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র থাকবে।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কথিত শান্তি চুক্তি সই করার পরপরই তৎকালীন ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছে এসব অস্ত্র বিক্রির উদ্যোগ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য