আ’লীগ-বিএনপি নয়; হেফাজতের লড়াই আস্তিক-নাস্তিকে: বাবুনগরী

হেফাজত ইসলামের নব নির্বাচিত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন,রাজনীতি করা হেফাজতের উদ্দেশ্য নয়। হেফাজতে ইসলামের মূল লক্ষ্য ইসলামের আদর্শ ও নবী-রাসূলের মর্যাদা রক্ষা করা।

0
132
হেফাজতে ইসলামের নবনির্বাচিত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমীর নির্বাচিত হবার পর প্রথমবারের মতো সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজারের রামু চাকমারকুল আল-জামিয়া আল ইসলামীয়া দারুল উলূম মাদ্রাসার ইছলাহে মাহফিল ও অভিভাবক সম্মেলনে প্রধান মেহমানের বয়ানে তিনি এসব কথা বলেন।

আল্লামা জুনাইদ বাবুনগরী আরো বলেন, মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্রকারিদের রুখে দেয়ার সময় এখনই। আওয়ামীলীগ-বিএনপির লড়াই আমরা চাইনা। কারণ আওয়ামীলীগ-বিএনপি একই পথের পথিক। রাজনীতি ভিন্ন হলেও এদের উদ্দেশ্য এক। ঈদের জামাত, জুমার নামাজ, বিয়ে-শাদিসহ বিভিন্ন অনুষ্ঠানাদিতে এরা পাশাপাশি থাকে। হেফাজতের লড়াই আস্তিক-নাস্তিকের মধ্যে।

হেফাজত আমীর বলেন, হেফাজতে ইসলাম দেশ বিরোধী নয়, সরকার বিরোধীও নয়। বর্তমান সরকার ১০০ বছর বা ৫০০ বছর দেশ শাসন করলেও হেফাজতের আপত্তি নেই। কিন্তু ৯০ ভাগ মুসলিমের দেশে পবিত্র ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহম্মদ (স.) এর ইজ্জত এর উপর কোন আঘাত এলে দেশ অচল করে দেয়া হবে।

তিনি সরকার এবং প্রজাতন্ত্রের কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, যা খুশি করেন, কিন্তু ইসলামকে মাইনাস করে নয়। কারণ বাংলার মুসলমানরা এমন জাতি, যে জাতি রক্তে সাগর ভাসায়।

হেফাজতের এই শীর্ষ নেতা বয়ানে আরো বলেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মুসলমানদের জীবন উৎসর্গ করতে হবে। মানুষের বড় নেয়ামত, সর্বোৎকৃষ্ট সংবিধান পবিত্র কোরআন চর্চা বেশী করে করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ, পবিত্র কোরআন পাঠ এবং আল্লাহর অন্যান্য ইবাদতের মাধ্যমেই দুনিয়া ও আখেরাতে মুক্তি লাভ সম্ভব।

কক্সবাজার জেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি, ধাওনখালী মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মুসলিমের সভাপতিত্বে মাহফিলে বিশেষ মেহমান হিসেবে বয়ান করেন- ঢাকা মারকাযুল ফিক্য়িল ইসলামী বসুন্ধরার মুহ্তামিম মূফতি আরশাদ রহমানী, আল্লামা জুনাইদ আল হাবীব।

ইত্তেফাক/এসআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =