Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইয়েমেনে তীব্র লড়াই, নিহত ৯০

ইয়েমেনে তীব্র লড়াই, নিহত ৯০

ইয়েমেনের সরকার-সমর্থিত বাহিনী এবং ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ে ২৪ ঘণ্টার মধ্যে উভয় পক্ষের কমপক্ষে ৯০ জন যোদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার দেশটির সরকারি সেনাবাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট-সমর্থিত সরকারপন্থী বাহিনীর সর্বশেষ শক্ত ঘাঁটি মারিব ছিনিয়ে নিতে গত মাসে শিয়া বিদ্রোহীরা আক্রমণ চালিয়েছিল।

তেলসমৃদ্ধ ওই অঞ্চলে নতুন করে সংঘর্ষে সরকারি বাহিনীর ৩২ জন ও জোটের বিমান হামলায় ৫৮ জন হুতি বিদ্রোহী প্রাণ হারিয়েছেন। দুই বাহিনীর মধ্যে ছয়টি স্থানে তীব্র লড়াই চলছে।

সেখানে হুতি বিদ্রোহীদের তীব্র জবাব দিচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনী। তবে কাসারা অঞ্চলে এগিয়েছে হুতিরা। এ লড়াইয়ে কয়েক ডজন যোদ্ধা আহত হয়েছেন।

মারিব শহর হারানোটা ইয়েমেন সরকারের জন্য বড় ধাক্কা হতে পারে। তবে এতে বেসামরিক মানুষের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া এটি সৌদি আরবের জন্যও বড় ধাক্কা হতে পারে।

দেশটি প্রায়ই হুতি বিদ্রোহীদের লক্ষ্যে পরিণত হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন গত সোমবার হুতিদের প্রতি মারিবে আক্রমণ না চালানোর আহ্বান জানান। তিনি ইয়েমেনে ১৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার সাহায্যের ঘোষণা দেন। তবে তিনি আরও বলেন, ‘শুধু সাহায্য দিলে সংঘর্ষ থামবে না। যুদ্ধ শেষ করেই কেবল ইয়েমেনে মানবিক সংকট শেষ করতে পারি।’ যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য