একটি অতীব প্রয়োজনীয় হাদিস জেনে নেই!!

0
474

রাসুল (স) একদিন বললেনঃ ”তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন বিদ’আত তোমাদেরকে এমনভাবে ঘিরে নেবে যে এই বিদ’আত করতে করতে তোমাদের যুবকেরা বৃদ্ধ হবে, আর এই বিদ’আত করতে করতে ছোটরা বড় হবে এবং মানুষ এটাকে (অর্থাৎ এই সব বিদ’আত কে) সুন্নাত হিসাবে গ্রহন করবে। আর যদি কেউ এই বিদ’আত এর কিছু ত্যাগ করে, তখন তাকে বলা হবে, ‘তুমি কি একটা সুন্নাত ত্যাগ করলে ?” সাহাবীগন (রা) জিজ্ঞাসা করলেনঃ ”কখন এমনটা হবে??” তিনি (স) বললেনঃ যখন (হাকপন্থি) আলিমদের মৃত্যু হয়ে যাবে, ক্বারিদের (reciters) সংখ্যা বৃদ্ধি পাবে, দীন এর বুঝ সম্পন্নমানুষের সংখ্যা হবে খুবই অল্প, (religious)নেতা /মাতবরদের সংখ্যা বাড়বে, বিশ্বস্ত মানুষ হবে খুবই কম, দীন এর কাজের মধ্যে মানুষ দুনিয়ার লাভ খুঁজবে, এবং দীনী ‘ইলম বাদ দিয়ে বাকি অন্যান্য জ্ঞান অন্বেষণ করা হবে” [সুনান আদ-দারেমি (১/৬৪), দুটি ভিন্ন সনদে, প্রথমটি সাহিহ এবং দ্বিতীয়টি হাসান (আলবানি), হাকিম (৪/৫১৪)]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + ten =