একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১০ গরু!

0
214
এভাবেই একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে গরুগুলো। ছবি: কালের কণ্ঠ

বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে বিষক্রিয়ায় একে একে ১০টি গরু মৃত্যু হয়েছে। গরুগুলোর বর্তমান বাজার মুল্য প্রায় ২২ লাখ টাকা। ঘটনার জন্য প্রাথমিকভাবে ফার্মের তত্বাবধায়ককে সন্দেহ করা হচ্ছে। ওই তত্বাবধায়ক ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ বিষয়ে গৌরনদী মডেল থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। ঘটনাটি সোমবার রাত বারোটার মধ্যে ঘটেছে।

ফার্মের মালিক ইয়াকুব হোসেন অপু জানান, সোমবার বিকেলে ফার্মের ভিতরে প্রথমে একটি গাভী অসুস্থ্য হয়ে পড়ে। ফার্মের তত্বাবধায়ক মানিককে জিজ্ঞেসা করা হলে মানিক জানান গরুর লিভারের সমস্যা হয়েছে ঔষধ খাইয়ে দিয়েছি ঠিক হয়ে যাবে। এরপর এক এক করে ১০টি গরু অসুস্থ্য হয়ে মারা যায়। ঘটনার পর থেকে তত্বাবধায়ক মানিক পলাতক রয়েছে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। মানিকের বাড়ি সিরাগঞ্জ জেলায়। ২ বছর পূর্বে মানিককে তত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ফার্মে গাভীসহ মোট ১৬ টি গরু ছিল।

গৌরনদী প্রানী সম্পদ অফিসের ডাক্তার মো.জহির হোসেন জানান,প্রাথমিকভাবে গরুর অবস্থা পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ায় এমনটি হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + eleven =