Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএরদোয়ান সরকারের সমালোচনা করায় ১০ অ্যাডমিরাল গ্রেপ্তার

এরদোয়ান সরকারের সমালোচনা করায় ১০ অ্যাডমিরাল গ্রেপ্তার

তুরস্কে সরকারের সমালোচনা করায় নৌবাহিনীর সাবেক ১০ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারাসহ অবসরপ্রাপ্ত ১০৪ কর্মকর্তা বসফরাস প্রণালিতে সরকারের নতুন প্রকল্পের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিলেন। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

গত শুক্রবার তুরস্কের ১০৪ জন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত নৌকর্মকর্তা একটি বিবৃতি দেন। সেখানে তারা বলেন, ‘ক্যানাল ইস্তাম্বুল’ নামের প্রকল্পের ফলে ‘মন্ট্রিক্স কনভেনশন’ হুমকির মুখে পড়বে এবং বসফরাস ও দার্দানেলেস প্রণালিতে তুরস্কের একচ্ছত্র নিয়ন্ত্রণ কমে যেতে পারে।

এদিকে, সাবেক নৌ কর্মকর্তাদের বিবৃতিকে বেসামরিক সরকারের প্রতি সরাসরি সামরিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে তুরস্ক।

প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এই বিবৃতিতে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি সামরিক চক্রান্তের বৈশিষ্ট্য ছিল উল্লেখ করে বলেন, অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের একটি দল তাদের বিবৃতির মাধ্যমে নিজেদের হাস্যকর ও করুণ পরিস্থিতিতে ফেলেছেন। এই বিবৃতি তাদের সামরিক অভ্যুত্থানের সময়কে প্রতিফলিত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য