Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে : শিক্ষামন্ত্রী

কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে : শিক্ষামন্ত্রী

কওমি মাদরাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার (২৯ মার্চ) সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে একটি বিশেষ অনুরোধে কওমি মাদরাসাগুলো চালুর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন করোনাভাইরাসের সংক্রমণ অনেকগুণ বেড়ে গেছে। অনেকে মারা যাচ্ছেন। আজও অনেকে মারা গেছেন। এ জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদরাসাগুলো এর অন্তর্ভুক্ত থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে আল হাইয়াতুল উলয়া লিল জামিয়া কওমিয়া বাংলাদেশের সদস্য মুফতি নুরুল আমিন গণমাধ্যমকে জানান, আমরা এখনো কোনো নির্দেশনা হাতে পাইনি। নির্দেশনা পেলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে আজ সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের কওমি মাদরাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ২২ মে’র পর খুলবে বলে এর মধ্যে ঘোষণা দিয়েছে সরকার। এবার কওমি মাদরাসাও বন্ধ থাকার সিদ্ধান্ত দেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য