করোনায় ৯৩ লাখ কোটি টাকা পকেটে ভরেছেন মার্কিন ধনকুবেররা

0
112

করোনা মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়াররা আরো ধনী হয়েছে। গত মার্চ থেকে তারা ১ লাখ ১০ হাজার কোটি ডলার বা ৯৩ লাখ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। আমেরিকানস ফর ট্যাক্স ফেয়ারনেস এবং ইনস্টিটিউট ফর পলিসি ইনস্টিটিউটের ‘প্রোগ্রাম ফর ইকুয়ালিটি’র রিপোর্ট জানিয়েছে এই তথ্য।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ারদের তালিকার ৪৬ জন নতুন করে যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ৬০০ বিলিয়নিয়ারের কাছে সম্পদের পরিমাণ ৪ লাখ ১০ ডলার। এটি যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ জনগণের কাছে থাকা সম্পদের চেয়ে দুই-তৃতীয়াংশ বেশি।

এদিকে করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাকালে অনেকেই কাজ হারিয়েছেন। পাশাপাশি অনেকের কাজের মজুরি কমিয়ে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + twelve =