Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজীপুরে সেফহোম থেকে পালিয়েছে ১৪ নিবাসী

গাজীপুরে সেফহোম থেকে পালিয়েছে ১৪ নিবাসী

গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম) থেকে ১৪ নিবাসী পালিয়ে গেছে। বুধবার রাতে গাজীপুর সিটি কারপোরেশনের মোগড়খাল এলাকায় অবস্থিত ওই কেন্দ্রে থেকে পালিয়ে যাওয়া সবাই নারী, কিশোরী বলে জানা গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই ৭ জনকে আটক করে।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, বুধবার রাতে ওই আবাসন কেন্দ্রের দোতলার জানালার গ্রিল ভেঙে এবং খাটের বিছানা দিয়ে ছাদের সঙ্গে বাউন্ডারি ওয়াল পর্যন্ত সিঁড়ি তৈরি করে একে একে ১৪ নিবাসী পালিয়ে যায়। এই কেন্দ্রে মোট ৩৪ জন নিবাসী রয়েছেন। এদের মধ্যে থেকে ১৪ জন নিবাসী কিভাবে গ্রিল কেটে পালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
জিএমপির উপপপুলিশ কমিশনার জাকির হাসান জানান, মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ১৪ জন পালিয়ে যায়। পরে রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য