Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতেল পাচারকারীদের ওপর সিরিয়া-রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, কয়েকশ’ ট্যাংকার ভস্মীভূত

তেল পাচারকারীদের ওপর সিরিয়া-রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, কয়েকশ’ ট্যাংকার ভস্মীভূত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের অস্থায়ী তেল শোধনাগারগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ও সিরিয়ার সামরিক বাহিনী। হামলায় শোধনাগারগুলোতে ব্যাপকভাবে আগুন লেগে যায় এবং কয়েক ‘ তেল ট্যাংকার ভস্মীভূত হয়।

তুর্কি সেনা এবং তাদের সমর্থিত উগ্র তাকফিরি গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় ওই তেল শোধনাগার প্রতিষ্ঠা করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, যুদ্ধজাহাজ থেকে রাশিয়া এবং সিরিয়ার সেনারা তেল শোধনাগারের ওপর হামলা চালায়। আল-বাব এবং জারাব্লুজ শহরে তেলে শোধনাগারগুলো অবস্থিত।

সূত্রগুলো আরো জানিয়েছে, তাকফিরি যখন তেল পাচারের জন্য কয়েকশো ট্রাক ভর্তি করেছিল তখন তাতে হামলা চালানো হয়। সূত্রগুলোর দেয়া তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার পর প্রায় ৪০০ তেল ট্যাংকারে আগুন ধরে যায়।

শনিবার ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, তারা চার জনের মৃত্যুর খবর নথিভুক্ত করেছে। এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছে এবং অনেকেই পুড়ে গেছে।

সূত্র: পার্সটুডে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য