Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, দুই পাইলটসহ নিহত ১০

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, দুই পাইলটসহ নিহত ১০

দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের প্রাণহানি হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির জংলাই রাজ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এএফপি। জানা গেছে, নিহতদের মধ্যে বিমানের দুই পাইলটও রয়েছেন। 

এক বিবৃতিতে গভর্নর ডিনে জোক চাগোর বলেন, পিরি এয়ারস্ট্রিপে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটের দিকে বিমান বিধ্বস্ত হয়। বিমানটি দক্ষিণ সুদানের সুপ্রিম এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান ছিল।  উল্লেখ্য, এ ঘটনায় মৃতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এটি ছিল এই বিমান সংস্থাটির দ্বিতীয় কোনো বিমান দুর্ঘটনা। এর আগে ২০১৭ সালে এই এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে গেলে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। 

বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য