The Front Page আর Nutshell Today মিডিয়া পেইজ দুটোর সম্মানিত আলেমদের নারী অধিকার নিয়ে সাম্প্রতিক উদ্যোগের বিরুদ্ধে কেন এত জ্বলুনি শুরু হয়েছে তার অন্যতম একটা কারণ হল এগুলো। ওলামায়ে কেরাম যদি নারীদেরকে নারীদের আসল দায়িত্ব বুঝিয়ে দিতে সক্ষম হয় এবং পুরুষেদেরকে আল্লাহ্ -র ভয় দেখিয়ে নারীদের প্রতি জুলুম করা থেকে হাত গুটিয়ে নেওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারে তাহলে আর এই মডেলিং এর খাতগুলো জীবিত থাকবে না।
যে ১১০০০+ মেয়ে নিজেকে এনটাইটেলড করেছে শরীরকে লাখ কোটি মানুষের মাঝে প্রদর্শন করার জন্য, যাদেরকে মিথ্যে নারীবাদি তত্ত্ব শুনিয়ে এমপাওয়ার্ড হওয়ার জন্য উদ্ভুদ্ব করা হয়েছে, যাদের উপর এক নারীর প্রতি আরেক নারী যেন হিংসুক হয়ে উঠে খোদা প্রদত্ত রূপের কারণে এমন নারীর থেকে অসহায় নারী আর দ্বিতীয়টা নাই। এরা হয়ে যায় কর্পোরেটদের কাছে পুতুলের মত। তাদের অসহায়ত্ব এতটাই করুণ যে তারা বুঝেও না যে তারা কতটা অসহায়।
আলেমদের উদ্যোগ যদি এই অসহায় নারীদেরকে ভুল বুঝতে সাহায্য করে এবং সেই ভুল বুঝে যদি এরা তওবার দুয়ারে হাজিরা দিয়ে ফেলে তাহলে সবচেয়ে লস হবে এই লিবারেল প্রতিনিধিত্বকারী পাপাচারি প্রতিষ্ঠানগুলোর । নারীকে দেখিয়ে আর কোন ব্যবসা হবে না।
আলেমরা আমার থেকে ভালো জানেন যে এই পাপাচারি প্রোগ্রামগুলোতে কি হয়। এবং এগুলোর বিরুদ্ধে কি করনীয় সেটাও তারা ভালো বলতে পারবেন। শুধুমাত্র এতটুকুই মনে করিয়ে দিতে চাই, এই প্রোগ্রামসমূহে এখন প্রচুর মিডেল ক্লাস পরিবারের মেয়ে সন্তানেরা অংশগ্রহন করে। এদের বড় একটা অংশ মা বাবার অনুমতি নিয়েই এখানে আসে। অনেক মেয়েকে তার বোরকা পরা মা নিয়ে আসে । আবার অনেক মেয়ে বোরকা পরে এসে এখানকার অডিশনে অংশগ্রহন করে। অর্থাৎ বিষয়টা এখন আর সমাজের নির্দিষ্ট শ্রেনীর পরিবারের সাথে সম্পৃক্ত নেই। এসব সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহন করাটা আওয়াম হয়ে গিয়েছে। যারা অংশগ্রহন করে তারা বেহায়ার মত আত্মীয় সজনের কাছে জানানও দেয়। লাজ লজ্জা খেয়ে ভোট চায়। খোদার দেওয়া নেয়ামতের কি অপচয় ! বিজয়ী হলে প্রাপ্ত অর্থ দিয়ে হজ্বে যাওয়ার আলাপ তুলে। বিজয়ী অনুষ্ঠানে দেখা যায় ক্লিভেজ দেখানো মেয়ের এক পাশে বোরকা পরা মা অন্যপাশে দাড়িওয়ালা বাবা হাসিমুখে দাড়িয়ে থাকে।
তাই এসব প্রোগ্রামের আয়োজক, অংশগ্রহনকারী , সাহায্যকারী, উৎসাহদানকারী এবং দর্শকদের ব্যাপারে ইসলামের হুকুম নিয়ে শুক্রবারগুলোতে আলোচনা আসতে পারে। আশা করি যে মেয়েরা এখানে অংশগ্রহন করবে তাদের পিতা কিংবা বড় ভাইদের নিকট বার্তা পৌছে যাবে।
