Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানে বন্ধ হচ্ছে টিকটক

পাকিস্তানে বন্ধ হচ্ছে টিকটক

পাকিস্তানে ভিডিও শেয়ার করার অ্যাপ টিকটক বন্ধ করার নির্দেশ আসতে পারে। আজ বৃহস্পতিবার দেশটির হাইকোর্ট সরকারকে টিকটক বন্ধ করতে নির্দেশ দেন।

পাকিস্তানের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার আইনজীবী জেহানজেব মেহসুদ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দেন।

পেশোয়ারের একটি আদালত বলেছেন, টিকটক থেকে অশালীন কনটেন্ট ছড়ানোর বিষয়ে ব্যক্তিগত অভিযোগ পাওয়া গেছে। তাই সরকারকে টিকটক বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।

বিভিন্ন গান, বিখ্যাত সিনেমার সংলাপসহ নানা ধরনের মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটক অ্যাপে।

গত মাসে পাকিস্তানে এক নারীসহ চার টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। করাচির গার্ডেন এলাকায় আংক্লেসারিয়া হাসপাতালের কাছে এ হত্যাকাণ্ড ঘটে বলে তখন দেশটির গণমাধ্যম ডনের খবরে বলা হয়। সিটি সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ সরফরাজ নওয়াজ শেখ বলেছিলেন, নিহত চারজনই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকতেন, বিশেষ করে টিকটকে।

গত বছর ভারতের কেন্দ্রীয় সরকার ৫৯টি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করে। এর মধ্যে ছিল টিকটকও। বিশেষ ইফেক্ট যুক্ত করে সংক্ষিপ্ত ভিডিও প্রকাশের অ্যাপ হিসেবে ভারতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে চীনা প্রতিষ্ঠানের তৈরি টিকটক অ্যাপ। তবে এর কনটেন্টের যথার্থতা নিয়ে রাজনীতিবিদেরা সমালোচনা শুরু করেন।

গত বছরের সেপ্টেম্বরে চীনা অ্যাপ টিকটক বন্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করেন, এই অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের জনগণের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে চীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য