Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই!!

عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ مَائِدَتَهُ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبُّنَا» . رَوَاهُ الْبُخَارِيُّ

আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মুখ হতে যখন দস্তরখান উঠানো হত, তখন তিনি এ দু’আ করতেন, ’’আলহামদুলিল্লা-হি হামদান কাসীরন ত্বইয়িবাম্ মুবা-রাকান ফীহি গয়রা মাকফিয়্যিন ওয়ালা-মুওয়াদ্দা’ইন মুসতাগনান ’আনহু রব্বুনা-’’ (পাক-পবিত্র, বারাকাতময়, অনেক অনেক প্রশংসা আল্লাহর জন্য। হে পরওয়ারদিগার! তোমার নি’আমাত হতে মুখ ফিরানো যায় না, আর তার অন্বেষণ ত্যাগ করা যায় না এবং তার প্রয়োজন হতে মুক্ত থাকা যায় না।)। (বুখারী)[1]

[1] সহীহ : বুখারী ৫৪৫৮, আবূ দাঊদ ৩৮৪৯, ইবনু মাজাহ ৩২৮৪, মুসনাদে আহমাদ ২২২০০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৭৩৪৫, দারিমী ২০২৩, সহীহ ইবনু হিব্বান ৫২১৭, শু‘আবুল ঈমান ৬০৩৮।

ব্যাখ্যাঃ (وَلَا مُوَدَّعٍ) তা পরিত্যক্ত নয়। অর্থাৎ মহান আল্লাহ নিকট যা আছে তার অন্বেষণ ও তার প্রতি আগ্রহ পরিত্যাগ করার মতো নয়।

(وَلَا مُسْتَغْنًى عَنْهُ) ‘‘তার অমুখাপেক্ষী নয়’’ অর্থাৎ আল্লাহর নিকট যে নি‘আমাত তার থেকে কেউই অমুখাপেক্ষী নয়। বরং সবাই তার মুখাপেক্ষী। অথবা এর অর্থ এই যে, আল্লাহর প্রশংসা করা ওয়াজিব হওয়ার কারণে তা থেকে কেউই অমুখাপেক্ষী নয়। কেননা আল্লাহর নি‘আমাত থেকে কেউই খালি বরং সকলের ওপর আল্লাহর নি‘আমাত অগণিত যা গুণে শেষ করা যায় না। অতএব সকলকে তার প্রশংসা করতেই হয়। (মিরক্বাতুল মাফাতীহ; ‘আওনুল মা‘বূদ ৬ষ্ঠ খন্ড, হাঃ ৩৮৪৫; তুহফাতুল আহ্ওয়াযী ৮ম খন্ড, হাঃ ৩৪৫৬)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য