Thursday, May 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনিদের কাছে ক্ষমা চাইলেন সেই জাতিসংঘ কর্মকর্তা

ফিলিস্তিনিদের কাছে ক্ষমা চাইলেন সেই জাতিসংঘ কর্মকর্তা

জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থীবিষয়ক ত্রাণ সংস্থা-আউএনআরডব্লিউএর পরিচালক ম্যাথিয়াস স্কামলে এবার ক্ষমা চাইলো গাজাবাসীর কাছে। জানা গেছে, সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে কথা বলা নিয়ে বিতর্কে জড়ান স্কামলে। 

এক সাক্ষাৎকারে দাবি করেন, কয়েকটি ব্যতিক্রম ছাড়া ইসরাইল গাজার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি। যা নিয়ে প্রচণ্ড বিতর্ক ও নিন্দার মুখে পড়েন জাতিসংঘের এ প্রতিনিধি। পরে সমালোচনার মুখে গাজাবাসীর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি এই অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক পাশবিক হামলায় নিহতদের প্রতি শোক ও সমবেদনাও জানিয়েছেন।সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য