Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিন ইস্যুতে আলোচনা তুরস্ক ও ইন্দোনেশিয়ার

ফিলিস্তিন ইস্যুতে আলোচনা তুরস্ক ও ইন্দোনেশিয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ১২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ শিশু এবং ২০ জন নারীও রয়েছেন।

এদিকে, শুক্রবার ফিলিস্তিনের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ম্যাভলুত চাভাসুগ্লু ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেনটো মারসাদি।   শুক্রবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন ইস্যুতে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

এদিকে, ফিলিস্তিনে হামলার প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় দিশেহারা ইসরায়েল। এ অবস্থায় ফিলিস্তিনের গাজা সীমান্তে বিপুল পরিমাণ সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল। সেখানে স্থল অভিযান চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনাদলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য