বাংলাদেশের পলিমাটি নিতে চায় মালদ্বীপ

0
233

বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে  এ আগ্রহ প্রকাশ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‌‌‘আলাপকালে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়েও সম্মতি প্রকাশ করেন তারা।’ ‘এ ছাড়া আন্তর্জাতিক ফোরামেও দুই দেশের পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপ বাংলাদেশ থেকে পিপিইসহ করোনা চিকিৎসাসামগ্রী আমদানি করতে পারবে বলে এসময় উল্লেখ করেন ড. মোমেন।’

নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। তাছাড়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেদেশে ফেরত পাঠানোর বিষয়ে মালদ্বীপের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশ সরকারের সফলতার প্রশংসা করেন আব্দুল্লা শহিদ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 2 =