Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরব্রিটিশ অস্ত্র করোনার চেয়েও প্রাণঘাতী: ইয়েমেন

ব্রিটিশ অস্ত্র করোনার চেয়েও প্রাণঘাতী: ইয়েমেন

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, ইয়েমেনের উপর সৌদি আরবের ব্যবহার করা ব্রিটিশ অস্ত্র প্রাণঘাতী করোনাভাইরাসের চেয়েও মারাত্মক হয়ে উঠেছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একথা তিনি।

এসময় তিনি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে, ইয়েমেনে যুদ্ধবিরতির জন্য ব্রিটিশ সরকার যে আহবান জানিয়েছে তাকে দ্বিচারিতা বলেও মন্তব্য করেছেন আল-হুথি।  

ব্রিটিশ অস্ত্র আগ্রাসীদেরকে সশস্ত্র করে তুলছে মন্তব্য করে টুইটারে আল-হুথি বলেন, “সৌদি আরবের কাছে অস্ত্রের এই ভাইরাস বিক্রি বন্ধ করুন। এগুলো করোনাভাইরাসের চেয়েও প্রাণঘাতী। কারণ এই সমস্ত অস্ত্র দিয়ে ইয়েমেনের জনগণকে হত্যা করছে সৌদি।”

তিনি বলেন, সৌদি আরবকে অস্ত্র-ভাইরাস সরবরাহ না করার জন্য আমরা লন্ডনের প্রতি আহবান জানাই। ব্রিটেনের এসব অস্ত্র ইয়েমেনের নিরাপরাধ জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

এদিকে সম্প্রতি খবর বের হয়েছে- ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। ওই বৈঠক থেকে সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনে করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণের জন্য যুদ্ধবিরতির প্রচেষ্টা চালানো হবে।

উল্লেখ্য, গত জুলাই ও সেপ্টেম্বর মাসে ব্রিটিশ সরকার সৌদি আরবের সঙ্গে ১৯০ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে।

সূত্র: পার্সটুডে

আমারসংবাদ/এমএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য