Tuesday, July 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুমিনের যে বিষয়ে মহানবী (সা.) বিস্ময় প্রকাশ করেছেন

মুমিনের যে বিষয়ে মহানবী (সা.) বিস্ময় প্রকাশ করেছেন

ইসলামের নির্দেশনা পালন ও প্রসারে সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করা মুমিনদের কর্তব্য। এ ক্ষেত্রে সব ধরনের দুঃখ-কষ্টের বিনিময়ে মহাপ্রতিদানের প্রতিশ্রুতি রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘আনসার ও মুহাজিরদের মধ্যে যারা প্রথমে অগ্রগামী এবং যারা তাদের নিষ্ঠার সঙ্গে অনুসরণ করে, মহান আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট এবং তিনি তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন যার নিচ দিয়ে নদী প্রবাহিত, যেখানে তারা চিরস্থায়ী হবে, তা-ই মহাসাফল্য।’ (সুরা তাওবা, আয়াত : ১০০)

হাদিসে মুমিনের সব দুঃখ-কষ্টের বিনিময়ে পাপ মোচনের কথা বর্ণিত হয়েছে।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম ব্যক্তি ক্লান্তি, দুশ্চিন্তা, উদ্বেগ-উৎকণ্ঠা, রোগ-ব্যাধি, এমনকি দেহে কাঁটা বিদ্ধ হলে মহান আল্লাহ এসবের প্রতিদানে তার পাপ মোচন করেন।’ (মুসলিম, হাদিস : ২৫৭৩)
অন্য হাদিসে রাসুল (সা.) মুমিনের সব কাজে কল্যাণ থাকার কথা বলেছেন এবং তিনি তাতে খুবই বিস্ময় প্রকাশ করেছেন। সুহাইব বিন সিনান আল-রুমি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘মুমিনের বিষয়টি খুবই বিস্ময়কর। তার সব কিছুতে কল্যাণ রয়েছে।

সে ভালো কিছু পেয়ে আল্লাহর প্রশংসা করলে তা তার জন্য কল্যাণকর। সে অপছন্দের কিছু পেয়ে ধৈর্য ধারণ করলে তা-ও তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কারো সব কিছুতে কল্যাণ নেই।’ (মুসলিম, হাদিস : ২৯৯৯)
একটি দীর্ঘ হাদিসে মহানবী (সা.) দ্বিনের জন্য বারবার নিজের প্রাণ উৎসর্গ করার আশা ব্যক্ত করেছেন।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘মহান আল্লাহ ওই ব্যক্তির দায়িত্ব গ্রহণ করেন, যে তাঁর পথে বের হয়েছে। আমার পথে কষ্ট স্বীকার, আমার প্রতি বিশ্বাস ও আমার রাসুলদের সত্যায়নের কারণেই সে বের হয়েছে। অতএব আমার দায়িত্ব হলো, হয় তাকে জান্নাতে প্রবেশ করাব অথবা প্রতিদান ও যুদ্ধলব্ধ সম্পদসহ তাকে তার ঘরে ফিরিয়ে দেব, যে ঘর থেকে সে বের হয়েছে। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! আল্লাহর পথে কেউ কোনো আঘাত পেলে সে যেভাবে আঘাত পেয়েছে সেভাবেই কিয়ামতের দিন আসবে। তার রং রক্তের মতো এবং তার ঘ্রাণ কস্তুরীর মতো হবে।

ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! মুসলিমদের জন্য কষ্টকর না হলে আমি কখনো আল্লাহর পথে যুদ্ধ অভিযানে না গিয়ে পেছনে বসে থাকতাম না। তবে আমার এত সামর্থ্য নেই যে তাদের সবাইকে বাহন দেব এবং তাদের নিজেরও বাহন নেওয়ার সামর্থ্য নেই। আর আমার সঙ্গে না গিয়ে পেছনে থাকাও তাদের জন্য কষ্টকর। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! আমি চাই আল্লাহর পথে কষ্ট স্বীকার করব অতঃপর মারা যাব। আবার কষ্ট স্বীকার করব অতঃপর মারা যাব। আবার কষ্ট স্বীকার করব অতঃপর মারা যাব।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৮৭৬)
মহান আল্লাহ আমাদের দ্বিনের সব নির্দেশনা পালন করার তাওফিক দিন। আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য