Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসোমবার ভোর থেকে লকডাউন কার্যকর

সোমবার ভোর থেকে লকডাউন কার্যকর

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সোমবার (৫ এপ্রিল) ভোর থেকেই সারাদেশে লকডাউন কার্যকর হচ্ছে। শনিবার বিকালে সচিবদের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকের একটি সূত্র জানায়, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউনের তারিখ নির্ধারণে আজ শনিবার বিকালে সচিবদের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সোমবার (৫ এপ্রিল) ভোর থেকেই সারাদেশে লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

সূত্র আরও জানায়, লকডাউনের সময় শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকতে হবে। গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। শিল্প-কলকারখানা খোলা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য