Monday, August 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদিতে ইয়েমেনের সন্ত্রাসী গোষ্ঠী হুথি শিয়াদের নতুন ড্রোন হামলা

সৌদিতে ইয়েমেনের সন্ত্রাসী গোষ্ঠী হুথি শিয়াদের নতুন ড্রোন হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে।

হুতি সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার তার টুইটবার্তায় এ হামলার কথা জানিয়েছেন। খবর আনাদোলুর।

টুইটবার্তায় তিনি লিখেছেন-আমাদের ড্রোন রিয়াদের চারটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এবং ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।

তিনি বলেন, সৌদি আগ্রাসনের মোকাবিলায় এ ধরনের পাল্টা আঘাত চালিয়ে যাবে ইয়েমেন, যতদিন পর্যন্ত ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকবে।

তবে এ হামলার বিষয়ে সৌদি সরকার বা সৌদি গণমাধ্যমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি সামরিক জোট ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা।

পিডিএসও/ জিজাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য