Monday, August 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর১৭ মার্চ থেকে চট্টগ্রাম-সিলেট রুটে উড়বে বিমানের ফ্লাইট

১৭ মার্চ থেকে চট্টগ্রাম-সিলেট রুটে উড়বে বিমানের ফ্লাইট

আগামী ১৭ মার্চ থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম-সিলেট রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট শুরু হচ্ছে। সপ্তাহে দুই দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে সিলেটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা শুরু হবে। যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়াদির কথা বিবেচনায় এই রুটে ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকেট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে ক্রয় করা যাবে।

আমারসংবাদ/জেআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য