২ কোটির জন্য খালেদা জিয়া সাজা খাটছেন, টিকার ১২শ কোটিও সামনে আসবে: জাফরুল্লাহ চৌধুরী

0
141

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনার ভ্যাকসিন আমদানির জন্য বিনা টেন্ডারে ১ হাজার ২০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এটা ঠিক হয়নি। মাত্র ২ কোটি টাকার জন্য খালেদা জিয়া সাজা খাটছেন, ১ হাজার ২০০ কোটির হিসাবও একদিন সামনে আসবে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, কোনো বিনিয়োগ ছাড়াই বিনা টেন্ডারে করোনার টিকা আমদানির সুযোগ দিয়ে একটি বেসরকারি কোম্পানিকে অর্থনৈতিক সুবিধা দিচ্ছে সরকার। ঐ কোম্পানিকে সুবিধা দিতেই দুই ডলারের টিকা জনগণের কাছে বিক্রি করা হবে পাঁচ ডলারে।

তিনি বলেন, বেসরকারিভাবে টিকা আমদানি হলে সরকারি টিকা চুরি হবে। বেসরকারিভাবে টিকা আমদানির সিদ্ধান্ত নিয়ে সরকার ভুল করেছে। যতদিন সরকারিভাবে ভ্যাকসিন দেওয়া শেষ না হবে, ততদিন বেসরকারিভাবে টিকা আমদানির সুযোগ দেওয়া ঠিক হবে না। এতে টিকার দাম বেড়ে যাবে, নকল ও ভেজাল ভ্যাকসিন চলে আসবে।

৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে সোমবার

সভায় সভাপতিত্বকারী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ঊনসত্তরের মতো গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই বছরের মধ্যেই আওয়ামী লীগ সরকারকে বিদায় করা হবে। একটা সিন্দাবাদের দৈত্য ঘাড়ের ওপরে বসে আছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে একমঞ্চে এসে এই সরকারকে বিদায় করতে হবে। তিনি বলেন, এ সরকার মানুষের ভোটাধিকার দেবে না। যেভাবেই হোক তারা ক্ষমতায় থাকতে চায়।

ইত্তেফাক/জেডএইচডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + nineteen =