Friday, March 13, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৩৮ বছর ধরে কাবার ইমামতিতে শায়খ সুদাইস

৩৮ বছর ধরে কাবার ইমামতিতে শায়খ সুদাইস

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও প্রিয় ব্যক্তিত্ব শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। তার সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনেননি এমন মুসলমান খুঁজে পাওয়া দুষ্কর। তার তেলাওয়াত শুনে অনেকে আপ্লুত হয়ে কেঁদেছেন।

প্রায় চার দশক ধরে মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 

গত রোববার ৪ এপ্রিল কাবার ইমাম হিসেবে দীর্ঘ ৩৮ বছর পার করেছেন এই ইসলামি ব্যক্তিত্ব।

মাত্র ২২ বছর বয়সে ১৯৮৪ সালে মসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান শায়খ সুদাইস। 

সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ এক নির্দেশনায় তাকে নিযুক্ত করেন। 

একই বছরের মে মাসে (১৪০৪ হিজরি ২২ শাবান)  সর্বপ্রথম কাবার ইমামতি করেন।  আসর নামাজ পড়িয়ে সবচেয়ে বেশি পবিত্র মসজিদের ইমামতি শুরু করেন শায়খ সুদাইস। 

২০১২ সালে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে নিয়োগ পান সুদাইস। ২০১৪ সালে মসজিদে নববীতে প্রথমবারের মতো ইমামতির দায়িত্ব পালন করেন। 

২০২০ সালে শায়খ সুদাইস মসজিদুল হারামে একাধারে ৩০ বছর যাবত রমজানে পবিত্র কোরআন খতম করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য