Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৪৪ দেশে মিলল করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট, পরিস্থিতির ভয়াবহ অবনতির আশঙ্কা!

৪৪ দেশে মিলল করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট, পরিস্থিতির ভয়াবহ অবনতির আশঙ্কা!

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে যে প্রজাতির (বি.১.৬১৭) করোনা পরিলক্ষিত হচ্ছে, সারাবিশ্বের কাছে তা উদ্বেগের বিষয়। এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলছে ৪৪টি দেশে। এই তথ্য হাতে আসতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের। কারণ প্রাথমিক গবেষণা অনুযায়ী, এই ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রামক।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অক্টোবরে ভারতে প্রথম পাওয়া যায় কোভিড -১৯-এর বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট। বিশ্বে প্রায় ৪,৫০০ জনের নমুনায় মিলেছে এই নতুন রূপের করোনার খোঁজ। ভারতের বাইরে, মূলত ব্রিটেনে সংক্রমণের মাত্রা বাড়ার কারণ হিসেবে এই ভ্যারিয়েন্টকেই মনে করা হচ্ছে।এই সপ্তাহের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করে করোনার বি.১.৬১৭ ভ্যারিয়েন্টের আরও তিনটি উপ-প্রজাতি রয়েছে। প্রাথমিক কয়েকটি গবেষণায় এই ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক জানা গেলেও সমস্ত উপ-প্রজাতির ক্ষমতা কতটা তা এখনও বোঝা যাচ্ছে না। আরও তথ্যের প্রয়োজন আছে। ভ্যারিয়েন্টগুলো আসল করোনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর।

তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে টিকা, ওষুধ এবং চলতি চিকিৎসা পদ্ধতিতে দমন করা সম্ভব। সূত্র: এনডিটিভিহিন্দুস্তান টাইমস

বিডি প্রতিদিন/কালাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য