বিয়ে ছাড়াই থাকা যাবে একসাথে, আরব আমিরাতে আইন শিথিল

0
251

সংযুক্ত আরব আমিরাত শনিবার ইসলামিক আইন সংস্কারের ঘোষণা দিয়েছে। এরই প্রেক্ষিতে দেশটিতে অবিবাহিত ছেলে মেয়ে একত্রে বসবাস এবং মদ্যপানের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

এছাড়া পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে পুরুষদের যে একচ্ছত্র ভূমিকা ছিল-তারও পরিবর্তন আনা হয়েছে। ফলে দেশটিতে নির্যাতনের প্রতিবাদস্বরূপ পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে মামলাও করতে পারবেন নারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইন ও বিনিয়োগ ব্যবস্থাকে আরও সহজলভ্য করার ওপর জোর দিচ্ছে দেশটির সরকার। সেজন্যই ঢালাওভাবে এ আইনি সংস্কার করেছে তারা।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 5 =