পাকিস্তানে একটি ডিম ৩০ টাকায় বিক্রি হচ্ছে

0
122

করোনাভাইরাস সংকটের মধ্যেই পাকিস্তান মুদ্রাস্ফীতির কারণে নাজেহাল। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে আকাশছোঁয়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটিতে এক-একটি ডিম বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

পাকিস্তানে এক ডজন ডিমের জন্য দিতে হচ্ছে ৩৫০ টাকা। শীতের জন্য পাকিস্তানে ডিমের চাহিদা বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। খবর ডেইলি হান্টের

দেশের অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষায় করতে পারেনি ইমরান সরকার।

পাকিস্তানে এখনও জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ দারিদ্রসীমার নিচে। এর মধ্যে জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে, সাধারণ মানুষের অনেকেই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতেও হিমশিম খাচ্ছেন।

পাকিস্তানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ টাকায়। আদার দাম এক হাজার টাকা কেজি ও গম প্রতি কেজি ৬০ টাকাতে কিনতে হচ্ছে।

পিডিএসও/ জিজাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 18 =