Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Home দৈনন্দিন খবর পাকিস্তানে দুর্বৃত্তদের গুলিতে একই প্রতিষ্ঠানের ৮ শিক্ষক নিহত

পাকিস্তানে দুর্বৃত্তদের গুলিতে একই প্রতিষ্ঠানের ৮ শিক্ষক নিহত

0
পাকিস্তানে দুর্বৃত্তদের গুলিতে একই প্রতিষ্ঠানের ৮ শিক্ষক নিহত

পাকিস্তানের আপার কুররাম শহরে পৃথক ঘটনায় ত্রিমেঙ্গল উচ্চ বিদ্যালয়ের আট শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সদর হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক কায়সার আব্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ত্রিমেঙ্গল উচ্চ বিদ্যালয়ের স্টাফরুমে শিক্ষকদের উদ্দেশে দুর্বৃত্তরা গুলি চালায়। সেখানে তখন চলমান মাধ্যমিক পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকরা অবস্থান করছিলেন। এ ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ওদিকে পাড়া চিনার এলাকায় চলন্ত গাড়িতে এক শিক্ষককে উদ্দেশ করে গুলি করা হয়েছে। এ ঘটনায় তিনি নিহত হন। নিহত শিক্ষকও একই বিদ্যালয়ের দায়িত্বশীল।

এভাবে একইদিনে আট শিক্ষক নিহত হওয়ায় কোহাট বোর্ড চলমান মাধ্যমিক পরীক্ষা স্থগিত করেছে। এ ব্যাপারে বোর্ডের শিক্ষা তত্ত্বাবধায়ক রহমত সালাম খট্টক বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার পরবর্তী তারিখ জানানো হবে। আপাতত বাকি পরীক্ষাগুলো স্থগিত রাখা হচ্ছে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।

সূত্র : জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 10 =