
১. খাওয়ার পর পরই পানি খাবেন না। ১-২ ঘণ্টা পর পানি খান।
২. ভরপেট খেয়েই শুয়ে পড়বেন না।
৩. রাতে ঘুমের অন্তত ২ ঘণ্টা আগে সব ধরনের খাওয়া শেষ করুন। (এশার নামাজের আগেই খেয়ে ফেলতে চেষ্টা করুন)।
৪. রাত জাগবেন না। যত রাত জাগবেন, এসিডিটি বাড়বে। (১০-১১টার ভিতর ঘুমিয়ে পড়ুন)। ঘুম গভীর করার জন্য ঘুমের আগে ওজু করুন, ডিভাইস চার্জে লাগিয়ে দূরে রাখুন।
৫. স্ট্রেস এসিডিটি বাড়ায়। টাইপ-বি ব্যক্তিত্ব ডেভলপ করুন। ধীরস্থির, মেনে-নেয়া, শান্ত। নামাজ-জিকির-তিলওয়াতে অভ্যস্ত হোন, স্ট্রেস কমবে। খেলাধুলা করুন।
৬. চা-কফি কমান। বিড়ি, পান, ভাজাপোড়া খাবার বন্ধ করুন। তেল কম রান্নায় অভ্যস্ত হোন।
৭. এসিডিটি হলেই এসব ওষুধ খাবেন না। এন্টাসিড জাতীয় ওষুধ খান, যা স্রেফ এসিড নিউট্রালাইজ করবে। এতেই অধিকাংশ সমস্যার কাজ হয়ে যাবে।
৮. সময়মত খাবারটা খান। পেটকে খালি ফেলে রাখবেন না। বিশেষ করে সকালের খাবারটা।
আপাতত এই ক’টাই… অনেক কোটি টাকা সেভ করতে পারবেন। আমি স্রেফ খাওয়ার পর গ্লাস ভরে পানি খাওয়া বাদ দিয়েছি। আলহামদুলিল্লাহ ২ বছরে ১০টা গ্যাসের ওষুধও খেতে হয়নি।
সোর্স – ডা. শামসুল আরেফিন শক্তি
