ভিসা সেন্টারে পদদলিত হয়ে ১১ নারী নিহত

0
244
ভিসা আবেদনের জন্য হাজার হাজার মানুষের ভিড় ছবি: রয়টার্স

আফগানিস্তানে পাকিস্তানের ভিসা আবেদন করতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ১১ নারীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের রাজধানী জালালাবাদে এই ঘটনা ঘটে বলে আল–জাজিরার খবরে বলা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে সাত মাস পর পাকিস্তানের ভিসা দেওয়া শুরু হয়েছে আফগানিস্তানে। মানুষের অধিক ভিড়ের আশঙ্কায় পাকিস্তান দূতাবাস থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি ফুটবল স্টেডিয়ামকে সাময়িক ভিসা আবেদনকেন্দ্র হিসেবে বাছাই করেছিল প্রাদেশিক সরকার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ভোর থেকে হাজার হাজার মানুষ ওই মাঠে ভিড় জমাতে থাকেন।বিজ্ঞাপন

ভিসা আবেদন করতে গিয়ে আহতদের একজন। জালালাবাদ, আফগানিস্তান, ২১ অক্টোবর
ভিসা আবেদন করতে গিয়ে আহতদের একজন। জালালাবাদ, আফগানিস্তান, ২১ অক্টোবর

জালালাবাদে অবস্থিত পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভিসা আবেদনকারীরা দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে টোকেন সংরক্ষণ করতে দিয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে এই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ও সেখানে পায়ের নিচে চাপা পড়ার ঘটনা ঘটে। নানগারহার সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্ভাগ্যবশত হাজার হাজার লোক ওই মাঠে চলে এলে এমন দুর্ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =