প্রশ্ন: “শাসক যদি আমাদেরকে (কোন দেশের) পণ্য বয়কটের আদেশ না দেয়, এবং একই সময়ে, সে আমাদেরকে সেসকল পণ্য বয়কটের জন্য নিষেধও না করে, তবে আমার জন্য ব্যক্তিগতভাবে সেসকল পণ্য বয়কট করা জায়েজ হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর (মর্যাদা ও সম্মান) রক্ষার্থে যদি এটি করা হয়ে থাকে, কারন আমি জানি, তাদের পণ্য বয়কট করলে তাদের লোকসান হবে?
.
ইমাম সালিহ আল-ফাওযান: “এটি একটি বড় ইস্যু, প্রথমত: যখন শাসক একটি নির্দিষ্ট রাষ্ট্রের পণ্য বয়কটের আদেশ প্রদান করেন, তখন রাষ্ট্রের প্রতিটি নাগরিকের উপর সেই রাষ্ট্রের পণ্য বয়কট করা ওয়াজিব। কারন এই বয়কটের মধ্যে ফায়দা রয়েছে, আর এর মাধ্যমে (উদ্দেশ্য হলো) শত্রুদেরকে দূর্বল করা এবং শাসকের (যিনি বয়কটের আদেশ দিয়েছেন) আনুগত্যে করা।
দ্বিতীয়ত: শাসক যদি কোন নির্দিষ্ট রাষ্ট্রকে বয়কট করার আদেশ না দেন, তাহলে প্রত্যেক নাগরিকের পছন্দ করার স্বাধীনতা রয়েছে। যদি সে ইচ্ছা করে, তাহলে সে ব্যক্তিগতভাবে (সেই রাষ্ট্রকে) বয়কট করতে পারে, এবং সে যদি ইচ্ছা করে তাহলে বয়কট নাও করতে পারে, এটা তার ব্যাক্তিগত ব্যাপার। এটা তার (অর্থাৎ নাগরিকের) উপর নির্ভর করে সে এব্যাপারে কি পছন্দ করবে।” —- [মুহাযারাহ্ তালাক্বক্বী আল-‘ইলম্, ১১/১/১৪২৭হিঃ]
.
অনুবাদক: আনাস হোসাইন – (আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন, আমীন)।

