Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলি বোমা হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত

ইসরাইলি বোমা হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত

গাজার ইসলামিক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. সুফিয়ান তায়েহ উত্তর গাজা উপত্যকায় ইসরাইলি বোমা হামলায় নিহত হয়েছেন।

শনিবার তিনি নিহত হন বলে ফিলিস্তিনের উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়।

মন্ত্রণালয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

নাবলুসের পশ্চিম তীরের শহর আল-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটির মতে, তায়েহ একজন বিদ্যান ব্যক্তি। তিনি তাত্ত্বিক পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের অধ্যাপক পদে ছিলেন।

আল-নাজাহ জানান, আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পরিচালিত একটি গবেষণার ভিত্তিতে তায়েহকে বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকদের মধ্যে রাখা হয়েছিল করা হয়েছিল।

ইউনিভার্সিটি আরো জানায়, ‘তিনি ফিলিস্তিনে ভৌত, অ্যাস্ট্রোফিজিক্যাল এবং স্পেস সায়েন্সে ইউনেস্কোর চেয়ারের হোল্ডারও নিযুক্ত হয়েছেন।’
সূত্র : সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য