Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরআড়াই শ’র বেশি ক্যাডেট এসআইকে অব্যাহতি

আড়াই শ’র বেশি ক্যাডেট এসআইকে অব্যাহতি

সারদা পুলিশ অ্যাকাডেমিতে একযোগে আড়াই শ’র বেশি ক্যাডেট এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর বিবিসি বাংলাকে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘শৃঙ্গলাভঙ্গের দায়ে তাদের প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

গত ২০ অক্টোবর রাজশাহীর ওই পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ‘হঠাৎ’ করে স্থগিত করা হয়।

সে ঘটনা দেশজুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছিল।

কেন কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল, এ প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর পুলিশ সদর দফতর থেকে দেয়া হয়নি।

বাহিনীর মুখপাত্র বিবিসি বাংলাকে শুধু বলেছিলেন, ‘অনিবার্য কারণে’ এটি স্থগিত করা হয়েছে।

যদিও এই কুচকাওয়াজে যোগ দেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহীতে পৌঁছে ছিলেন।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য