২৩৫২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ হাঁচি দেওয়াকে পছন্দ করেন আর হাই তোলাকে অপছন্দ করেন। কাজেই যখন তোমাদের কারো হাই আসবে, তখন সে যেন সাধ্যমত তা প্রতিহত করে অথবা তার হাতকে মুখের উপর রাখে। কেননা যখন তোমাদের কেউ হাই তুলে আর বলে ‘আ-হ’ বলে, তখন শয়তান তার পেট থেকে হাসে।”[1]
[1] তিরমিযী: ২৭৪৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩২২; মুসনাদ আহমাদ: ২/২৬৫; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ২১৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৯২১; হাকিম: ৪/২৬৩; নাসাঈ: ২১৬; আত তায়ালিসী; ২৩১৫; সহীহ আল বুখারী: ৩২৮৯; আবূ দাঊদ: ৫০২৮; তিরমিযী: ২৭৪৭; সুনান বাইহাকী: ২/২৮৯।

