সিরিয়ায় সংঘর্ষের জেরে পালাচ্ছে হাজার হাজার মানুষ

0
65
মুসলিম উম্মাহ.নিউজ

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে সরকারি বাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF)-এর মধ্যে সংঘাত আজ চরম আকার ধারণ করেছে। আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, সিরীয় সেনাবাহিনী শহরের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোকে ‘বদ্ধ সামরিক অঞ্চল’ (Closed Military Zone) হিসেবে ঘোষণা করে অভিযান শুরু করেছে।

প্রাণ বাঁচাতে আলেপ্পো ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। বুধবার রাতে কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের কারণে শহরের ৪৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই উত্তর-পশ্চিমে আফরিনের উপত্যকার দিকে যাচ্ছে।

অনেকে সিরিয়ার সেনাবাহিনীর তৈরি করা মানবিক করিডর দিয়ে পায়ে হেঁটে আলেপ্পো ছাড়ছে। তারা কখন ফিরে আসতে পারবে, তা নিশ্চিত নয়।

সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আল জাজিরার সংগৃহীত তথ্যে এই সংঘাতের কয়েকটি মূল কারণ উঠে এসেছে:

​১. ২০২৫-এর চুক্তির ব্যর্থতা: ২০২৫ সালের ১০ মার্চ প্রেসিডেন্ট আহমদ আল-শারা এবং এসডিএফ নেতা মাজলুম আবদির মধ্যে একটি সমঝোতা হয়েছিল। চুক্তি অনুযায়ী, এসডিএফ বাহিনী সিরিয়ার জাতীয় সেনাবাহিনীর সাথে একীভূত হওয়ার কথা ছিল। দামেস্কের অভিযোগ, গত ১০ মাসে এসডিএফ এই চুক্তি বাস্তবায়নে কোনো সদিচ্ছা দেখায়নি এবং তারা সমান্তরাল শাসনব্যবস্থা বজায় রাখতে চাইছে।

​২. আবাসিক এলাকায় হামলা: সিরীয় সেনাবাহিনীর দাবি, এসডিএফ গত দুই দিন ধরে আলেপ্পোর আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালাচ্ছে। মঙ্গলবার এ ধরনের হামলায় অন্তত ৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৬ জন আহত হওয়ার পর সেনাবাহিনী কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

​৩. নিরাপত্তা হুমকি: সিরিয়া সরকার এসডিএফ-কে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন পিকেকে (PKK)-এর সিরীয় শাখা ‘ওয়াইপিজি’ (YPG) দ্বারা পরিচালিত বলে অভিহিত করেছে। তাদের মতে, শহরের ভেতরে এই সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

বর্তমান পরিস্থিতি: ‘বদ্ধ সামরিক অঞ্চল’ ও কারফিউ

​আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকা শেখ মাকসুদ ও আশরাফিয়েহ-কে আজ সেনাবাহিনী ‘বদ্ধ সামরিক অঞ্চল’ (Closed Military Zone) হিসেবে ঘোষণা করেছে।

​সময়সীমা: বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আজ বেলা ৩টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সময়সীমা শেষ হওয়ার পরপরই ওই এলাকাগুলোতে বিকট বিস্ফোরণ ও ভারী গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে।

​কারফিউ: পুরো এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, এই এলাকার প্রতিটি এসডিএফ ঘাঁটি এখন তাদের জন্য “বৈধ সামরিক লক্ষ্যবস্তু”।

Source: Amar Desh, Friday Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − eight =