Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর অমানবিক যৌন নির্যাতন

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর অমানবিক যৌন নির্যাতন

ইসরায়েলি কারাগারে গাজার ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন নির্যাতন একটি সংগঠিত রাষ্ট্রীয় নীতি; এমনটাই বলা হচ্ছে ইউরো-মেডিটেরানিয়ান হিউম্যান রাইটস মনিটরের নতুন প্রতিবেদন।

সদে তেইমান কারাগারে আটক ৪২ বছরের এক নারী বলেন, “ধাতব টেবিলে নগ্ন করে বেঁধে দুই দিন ধরে দুই মাস্কধারী সৈন্য আমাকে বারবার ধর্ষণ করেছে। রাতভর রক্তাক্ত অবস্থায় শিকলবদ্ধ রেখে দেয়। আমি মৃত্যু কামনা করেছি। এ যেন দেওয়ালের আড়ালে আরেক গণহত্যা।”

৩৫ বছরের আমির জানান, “নগ্ন করে কুকুর ছাড়ে। কুকুর আমার ওপর প্রস্রাব করে, তারপর প্রশিক্ষিতভাবে আমার পায়ুপথে প্রবেশ করে। মার খেতে খেতে আমি গভীর অপমান ও যন্ত্রণায় ভেঙে পড়ি।”

৪৩ বছরের ওয়াজদি বলেন, “ধাতব বিছানায় বেঁধে সৈন্য ও কুকুর দিয়ে বারবার ধর্ষণ করা হয়। এক সৈন্য আমার ভেতরে বীর্যপাত করে চলে যায়। আমি রক্তাক্ত হয়ে পড়ে থাকি। মৃত্যু চেয়েছি। পরে আরেকজন মুখে যৌনাঙ্গ ঢুকিয়ে প্রস্রাব করে। সবকিছু ভিডিও করা হয়।”

প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়। রাজনৈতিক, সামরিক ও বিচারিক শীর্ষ নেতৃত্বের সমর্থনে চালানো এ নির্যাতনের উদ্দেশ্য বন্দিদের শরীর-মন ধ্বংস করা এবং ফিলিস্তিনি সমাজের মর্যাদা নষ্ট করা।

সূত্র – Middle East Eye

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য