ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতির পদত্যাগ

আমিরাতের শান্তি ফোরাম

0
283

আমিরাত-ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক সমর্থন দেওয়ায় আমিরাতের শান্তি সংগঠন দ্য ফোরাম ফর প্রমোটিং পিস ইন মুসলিম সোসাইটি থেকে পদত্যাগ করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শায়খ মোহাম্মাদ হোসাইন। গত বুধবার প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে শায়খ হোসাইন বলেন, ‘এই স্বাভাবিক সম্পর্ক ফিলিস্তিনি ও মুসলিমদের পিঠে ছুরিকাঘাতের মতো এবং জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

উল্লেখ্য, আমিরাত-ইসরায়েল ‘শান্তিচুক্তি’কে সংগঠনটি মধ্যপ্রাচ্যের সফলতম উদ্যোগ বলে উল্লেখ করে। ২০১৪ সালে মুসলিম সমাজে শান্তি ও সংলাপ সুদৃঢ় করতে সংযুক্ত আরব আমিরাতে দ্য ফোরাম ফর প্রমোটিং পিস ইন মুসলিম সোসাইটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে এর প্রধান ছিলেন মৌরিতানিয়ার সাবেক রাজনীতিবিদ ও আমিরাতের বর্তমান গ্র্যান্ড মুফতি আবদুল্লাহ বাইয়াহ।

সূত্র : মিডলইস্ট আই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 6 =