একটি অতীব প্রয়োজনীয় হাদিস জেনে নেই!!

0
264
মাদকদ্রব্যে কোনো আরোগ্য নেই

أَخْبَرَنَا سُهَيْلُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا سِمَاكٌ قَالَ سَمِعْتُ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ وَائِلٍ أَنَّ سُوَيْدَ بْنَ طَارِقٍ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَمْرِ فَنَهَاهُ عَنْهَا أَنْ يَصْنَعَهَا فَقَالَ إِنَّهَا دَوَاءٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا لَيْسَتْ دَوَاءً وَلَكِنَّهَا دَاءٌ
২১৩৪. ওয়াইল (ইবনু হুজর) রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, সুওয়াইদ ইবনু তারিক্ব রাদ্বিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মদ (দ্বারা চিকিৎসা করা) সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি তাকে তা করতে নিষেধ করলেন। তখন তিনি বললেন, এটি তো রোগ থেকে আরোগ্যদানকারী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “এটি তো আরোগ্যদানকারী নয়-ই, বরং তা নিজেই একটি রোগ।”[1] [1] তাহক্বীক্ব: এর সনদ শক্তিশালী।

তাখরীজ: মুসলিম, আশরিবাহ ১৯৮৪। আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ১৩৮৯, ১৩৯০ ও মাওয়ারিদুয যাম’আন নং ১৩৭৭ তে। দেখুন, মানহাতুল মা’বূদ নং ১৭২২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 7 =