নারায়ণগঞ্জে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল ৩ পথচারির

0
102

সংগ্রাম অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী দুটি বাসের রেষারেষিতে তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিসের প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু বকর সিদ্দিক (২০), ওহিদুল (৩২) ও সজিব সরকার (২৮)। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বোরাক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) ও হোমনা সুপার সার্ভিস (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) সকালে সোনারগাঁওয়ে কাঁচপুর ওভার ব্রিজের উপরে প্রতিযোগিতা করে, কে কার আগে যাবে।

এ রেষারেষিতে বোরাক বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে থামিয়ে যাত্রী উঠানামা করছিল। এ সময় হঠাৎ হোমনা সুপার সার্ভিস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের পেছনে থাকা রাস্তা পারাপারের সময় তিন পথচারী গুরুতর আহত হয়।

সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আবু বকর সিদ্দিক কাঁচপুর রায়েরচেক এলাকার ফজল করিমের ছেলে, ওহিদুল রংপুর জেলার কোতোয়ালি থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে ও সজিব সরকার চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে। ওহিদুল ও সজিব সরকার কাঁচপুর এলাকায় ভাড়া থাকে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করা করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাস দুটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =