নৌকায় ভোট না করলে ঘরে ঘুমানো যাবে না, এমন বক্তব্যের কারণ জানতে চেয়েছে ইসি

0
160
বেলাল হোসেন সরদার - ছবি - সংগৃহীত

‘নৌকায় ভোট না করলে ঘরে ঘুমানো যাবে না’ এমন বক্তব্য দেয়া আওয়ামী লীগের সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। রোববার বিকেলে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন তিন দিনের মধ্যে এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে। ওই নেতার নাম বেলাল হোসেন সরদার।

তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং আওয়ামী লীগের প্রার্থী এস এম হানিফের সমর্থক হিসেবে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে নিয়োজিত আছেন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানো আওয়ামী লীগের এই নেতা গত বৃহস্পতিবার বিকেলে কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাঙ্গাসিয়া এলাকায় উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন।

এই বক্তব্যের একটি অংশে তিনি বলেন, ‘এখানে যাঁরা নৌকার বিরুদ্ধে (ভোট) করেন, আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম, আগামী দুই-এক দিনের ভেতর যদি আপনারা পরিবর্তন হয়ে নৌকা মার্কায় নির্বাচন করেন দেশের স্বার্থে, তাহলে ভালোভাবে থাকতে পারবেন। আর না করলে ঘরে ঘুমানোর কোনো সুযোগ নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =