Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Home দৈনন্দিন খবর পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জন আহত

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জন আহত

0
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জন আহত

পূর্ব পাকিস্তানে রেললাইনে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রেনের সাথে একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে। যাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রেলওয়ের শীর্ষ কর্মকর্তা শহীদ আজিজ বলেছেন, তদন্ত শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ লাহোরগামী যাত্রীবাহী ট্রেনটির চালক, তার সহকারী ও দুই গ্রাউন্ড স্টাফকে কর্তব্যে অবহেলার জন্য বরখাস্ত করেছে।

আজিজ বলেন, সকালে কিলা সাত্তার শাহ স্টেশনের কাছে শাইখুপুরা জেলায় মিয়ানওয়ালী থেকে লাহোরের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। সেখানে পণ্যবাহী ট্রেনটি আগে থেকেই পার্ক করা ছিল।

তিনি বলেন, বেশিরভাগ আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। রেললাইনগুলো দ্রুত পরিষ্কার করা হয়েছে।

পাকিস্তানে রেলপথে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। ঔপনিবেশিক যুগের এই যোগাযোগ ব্যবস্থা বহু দিন আধুনিকায়ন করা হয়নি এবং এর নিরাপত্তার মানও দুর্বল। সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + ten =