Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপেঁয়াজ রফতানিতে ভারতের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

পেঁয়াজ রফতানিতে ভারতের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

পেঁয়াজ রফতানি আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। আগের দেয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিন দশেকের মধ্যে আবার এ সিদ্ধান্ত এলো।

দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদফতর ডিজিএফটি গত শুক্রবার এ বিষয়ে নতুন আদেশ দিয়েছে।

গত ৮ ডিসেম্বর থেকে বিশ্বের সর্ববৃহৎ পেঁয়াজ রফতানিকারক দেশটি বহুল ব্যবহৃত এ পণ্যটি রফতানি বন্ধ রেখেছিল। সেই সময়ের ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত রফতানিতে নিষেধাজ্ঞা ছিল।


পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এখন নতুন করে রফতানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ডিজিএফটি।

আগেরবার নিজেদের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় ৩১ মার্চ পর্যন্ত রফতানি নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির সরকার।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এবার লোকসভা নির্বাচনের কিছু দিন আগে সেই নিষেধাজ্ঞা অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হলো।

আগের নিষেধাজ্ঞা বহাল থাকার মধ্যেই গত ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ কয়েক দেশে সীমিত পরিসরে পেঁয়াজ বিক্রির অনুমোদন দিয়েছিল ভারত। এতে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছিল।

এ মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় ভারতের কৃষকরাও রফতানিতে নিষেধাজ্ঞার বিপরীতে রাস্তায় আন্দোলনে নেমেছিল। এর মধ্যেই রফতানি নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল প্রতিবেশী দেশটি।

রয়টার্স লিখেছে, নির্বাচনের আগে অনেককে অবাক করে ভারত পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে ভারতের পেঁয়াজের ওপর নির্ভরশীল অনেক দেশে দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভরা মৌসুমে দেশটির ব্যবসায়ীরা যখন আশা করেছিলেন রফতানির নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে তখন সরকার উল্টোপথে হাঁটল।

নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। বিদেশে পাঠানো বন্ধ থাকায় অভ্যন্তরীণ বাজারে দাম অর্ধেকে নেমে এসেছে।


মুম্বাইয়ের একটি রফতানিকারক কোম্পানির নির্বাহী রয়টার্সকে বলেছেন, ‘রফতানি বন্ধের সময় বাড়ানো অবাক করার মতো এবং একেবারে অপ্রয়োজনীয়। এর কারণ হিসেবে তিনি বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়া এবং দাম কমে যাওয়ার কথা বলেন।’

দেশটির সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রে প্রতি ১০০ কেজি পেঁয়াজের দাম ১২০০ রুপিতে নেমে এসেছে, যা ডিসেম্বরে ছিল সাড়ে ৪ হাজার রুপি।
ভারতে আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হবে। সাত সপ্তাহ ধরে নির্বাচন চলবে। নরেন্দ্র মোদি সরকার এবার রেকর্ড তৃতীয়বারের মতো জয়ী হতে চাইছে।

মার্চে শেষ হতে যাওয়া ২০২৩ অর্থবছরে বিশ্বের বৃহত্তম রফতানিকারক দেশ ভারত রেকর্ড পরিমাণ ২৫ লাখ টন পেঁয়াজ রফতানি করেছিল।

এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত ৪৩ কোটি ১৮ লাখ ডলারের পেঁয়াজ রফতানি করেছিল, যার মধ্যে বাংলাদেশে ১৮ কোটি ৭৫ লাখ এবং শ্রীলঙ্কায় ৪ কোটি ৮১ লাখ ডলারের পেঁয়াজ বিক্রি করেছিল।

এ মাসের শুরুতে নিষেধাজ্ঞা শিথিল করে বাংলাদেশকে ৫০ হাজার টন এবং অন্য চার দেশকে স্বল্প পরিমাণ পেঁয়াজ রফতানির অনুমোদন দিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য