পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৫১৬০-[৬] আবু হুরায়রাহ্ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন: জাহান্নামকে কামনা-বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে। আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে অপছন্দনীয় জিনিস দ্বারা। (বুখারী ও মুসলিম)
সহীহঃ বুখারী ৬৪৮৭, মুসলিম ১-(২৮২২), তিরমিযী ২৫৫৯, সহীহুল জামি’ ৩১২৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৬৪০, মুসনাদে আহমাদ ৮৯৩১, মুসনাদে ‘আবৃদ ইবনু হুমায়দ ১৩১১, আবু ইয়া’লা ৩২৭৫, সহীহ ইবনু হিব্বান ৭১৬, শুআবুল ঈমান ৯৭৯৫, দারিমী ২৮৪৩।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)

