সাগরে ২২ দিন ভেসে থাকার পর ১৮ জেলে উদ্ধার

0
145

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ২২ দিন ভাসমান থাকার পর ফিশিং বোট এফ বি আল হাসান থেকে ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী।

গত শুক্রবার সকালে নৌবাহিনীর জাহাজ নির্মূল ও অতন্দ্র গভীর সমুদ্রে টহলরত অবস্থায় সেন্টমার্টিনের ৮৩ নটিক্যাল মাইল দূরে ভাসমান অবস্থায় ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেরা হলেন- কাশেম কেরানী (৬০), বাবুল (৩২), আল আমিন (২০), হোসেন (২৭), তোফাজ্জল (৫০), খলিল (৩৬), শাকিল, আজিজ (৬৭), নজরুল (৫৯), শামীম সিকদার (২৬), আবুল কাশেম (৪৫), কবির উদ্দিন (৪২), জগন্নাথ (৪৫), ইউসুফ (৩৬), রমজান (৫০), হাফিজ (৩৫), শাহ আলম (৪০) ও বাবলু (৩৪)।

জেলেরা জানান, গত ৯ ডিসেম্বর ফিশিং বোটটি ১৮ জন মাঝি নিয়ে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে গমন করে। ১৭ ডিসেম্বর পায়রা বন্দর বয় এর কাছে ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ২২ দিন ধরে তারা সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে। এ সময় জেলেরা শুকনো চাল ও শুটকি খেয়ে বেঁচে ছিল। পরে নৌবাহিনী জাহাজ নির্মূল ও অতন্দ্র গভীর সমুদ্রে টহলরত অবস্থায় ফিশিং বোটটিকে উদ্ধার করে। তীব্র পানি ও খাদ্য সংকটে শারীরিক ও মানসিকভাবে দুর্বল অবস্থায় নৌবাহিনী তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও বস্ত্র প্রদান করে। আইএসপিআর

ইত্তেফাক/ইউবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =