Thursday, May 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিচার না হওয়ায় লাগামহীন অপরাধ, ২০২৫ সালেই সাত হাজারের বেশি ধর্ষণের...

বিচার না হওয়ায় লাগামহীন অপরাধ, ২০২৫ সালেই সাত হাজারের বেশি ধর্ষণের ঘটনা

দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই সারা দেশে ৭ হাজার ৬৮টি ধর্ষণ মামলা দায়ের হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতা ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইতে গিয়েও অনেক ক্ষেত্রে হেনস্তা, ভয়ভীতি ও সামাজিক অপমানের মুখোমুখি হচ্ছেন।

প্রতিবেদনে এক ভুক্তভোগী নারীর অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে, যিনি তিন বছর ধরে ন্যায়বিচারের আশায় আদালতে ঘুরছেন। অভিযোগ অনুযায়ী, প্রভাবশালী আসামির কারণে প্রথমে পুলিশ মামলা নেয়নি। পরে আদালতের নির্দেশে তদন্ত শুরু হলেও তদন্ত কর্মকর্তা ঘুষের বিনিময়ে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর সিআইডি প্রধান আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও তিনি এখনো কারাগারে যাননি। বরং জামিনে থেকে ভুক্তভোগীকে আদালত প্রাঙ্গণেই লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

নারীর অধিকারকর্মী ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও সাহস পাচ্ছে। নারীপক্ষের আইনজীবী কামরুন নাহার বলেন, নির্যাতনের শিকার নারীদের আইনি ও মানসিক সহায়তা দিয়ে সমাজে পুনর্বাসন করা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক তৌহিদুল হক বলেন, সমাজে অপরাধ করেও শাস্তি এড়িয়ে যাওয়ার বহু উদাহরণ থাকায় ধর্ষণপ্রবণতা বাড়ছে। তিনি দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে এই ধরনের অপরাধ কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: ঢাকা টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য